ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
অনলাইনে পাঠদান ভুল সিদ্ধান্ত: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 12:20 PM

অনলাইনে পাঠদান ভুল সিদ্ধান্ত: ট্রাম্প

অনলাইনে পাঠদান ভুল সিদ্ধান্ত: ট্রাম্প

লস অ্যাঞ্জেলস এবং সান দিয়াগো'র বিদ্যালয়গুলোতে আগস্ট থেকে কেবল অনলাইনে শিক্ষাদানের সিদ্ধান্তটি একেবারেই ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি অভিভাবক এবং শিক্ষকদের বলবো আপনাদের উচিত নতুনভাবে চিন্তা করা। কেননা যিনি এই সিদ্ধান্ত (স্কুল বন্ধ রাখা) নিয়েছেন, তা একেবারেই খুব বাজে একটা সিদ্ধান্ত। কারণ শিশু ও তাদের বাবা-মায়েরা মানসিক বিকারগ্রস্থ হয়ে মারা যাবে। তারা মারা যাবে, কারণ তারা যা করতে চাইবে, তা করতে পারবে না। মায়েরা বাইরের কাজে বের হতে পারবে না, কারণ তাদের সন্তানরা বাড়িতে থাকবে এবং শিশু ও তাদের বাবাকে দেখভাল করতে হবে।

লস অ্যাঞ্জেলস ও সান দিয়াগো স্কুল ডিস্ট্রিক্টে সাত লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। সোমবার সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী স্কুল শিক্ষাবর্ষের ক্লাস অনলাইনে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্লাসরুম খোলা হবে বলেও জানায় তারা।

লস অ্যাঞ্জেলস ইউনিফাইডের সুপারিন্ডেন্ট অস্টিন বিউটনার বলেছেন, আগস্টে নতুন স্কুল শিক্ষাবর্ষ শুরু হবে। তবে শিক্ষার্থীদের জন্য তখন স্কুল খোলা হবে না। স্কুল কমিউনিটির সবার স্বাস্থ্য ও সুরক্ষা আমরা এড়িয়ে যেতে পারি না।

এদিকে নিউইয়র্ক সিটির স্কুলগুলো জানিয়েছে, তারা অফলাইন ও অনলাইন ক্লাস চালু করবে। এছাড়া ওয়াশিংটন ডিসির উপশহর, মেরিল্যান্ডের কর্তৃপক্ষও অনলাইন ক্লাস চালুর ঘোষণা দিয়েছে।
ট্রাম্প বলেন, এটা ভারসাম্য রক্ষার বিষয় কিন্তু আমাদের স্কুল খুলতে হবে। কিন্তু ডেমোক্র্যাটরা স্কুল খুলতে দিতে চায় না। এর মাধ্যমে তারা অর্থনীতির ক্ষতি এবং আমাকে নির্বাচনে জয়ী হতে দিতে চায় না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

উল্লেখ্য, এর আগে মাস্ক ব্যবহারের পক্ষে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প এবার মত বদলে জানিয়েছেন, প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status