ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুরে বৃদ্ধের ঘর ভেঙে লুট, গ্রেফতার ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 12:02 PM

লক্ষ্মীপুরে বৃদ্ধের ঘর ভেঙে লুট, গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে বৃদ্ধের ঘর ভেঙে লুট, গ্রেফতার ৩

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন লক্ষ্মীপুরে মমিন উল্যা নামে ৮০ বছরের এক বৃদ্ধের বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। পরে টাকা, স্বর্ণালংকার, ঘরের টিন কাঠসহ আসবাবপত্রও লুটে নেয় তারা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের অলীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, ঘর ভাংচুরের ঘটনায় মঙ্গলবার দুপুরে বৃদ্ধের স্ত্রী কোহিনূর বেগম বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হলেন- প্রতিপক্ষ হোসেন আহম্মদের পূত্রবধূ স্বর্ণা বেগম, শিপন আক্তার ও আত্মীয় কোরবান আলীর ছেলে দুলাল হোসেন। তারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। অন্য আসামিরা হলেন- হোসেন আহম্মদ, তার ছেলে কামরুল ইসলাম ও মো. আজাদসহ ১৪ জন।

এজাহার সূত্রে জানা গেছে, স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বৃদ্ধ মমিন উল্যা পূর্বপুরুষের ভিটায় বসবাস করে আসছেন। তার ঘরের পাশে মামলার আসামি হোসেন আহম্মদ জমি কিনে বসবাস করছে। কিন্তু মমিনের জমিটি নিজেদের দাবি করে হোসেন ও তার ছেলেরা তাকে (মমিন) উচ্ছেদের পাঁয়তারা করছে।

এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিসি বৈঠক হলেও হোসেন কোনো কিছুর তোয়াক্কা করছে না। এদিকে জমিটি দখলের জন্য হোসেন বিভিন্নভাবে মমিন ও তার পরিবারের ওপর নির্যাতন শুরু করে। সোমবার (১৩ জুলাই) মমিন তার জমিতে সীমানা প্রাচীর নির্মাণের জন্য ইট নিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে হোসেনের ছেলে কামরুল ইসলাম ইটবাহী ট্রাকে হামলা করে।

একপর্যায়ে হোসেনের পরিবারের সদস্যরা লোকজন নিয়ে হামলা চালিয়ে মমিনের ঘরটি ভাংচুর করে। পরে ঘরটি তারা পুরোপুরি মাটিতে গুঁড়িয়ে দেয়। এতে বাঁধা দিতে গেলে হামলা ও লাঞ্চনার শিকার হয় মমিনের মাদরাসা পড়ুয়া মেয়ে। পরে মঙ্গলবার সকালে ঘরের থাকা টাকা, স্বর্ণালংকারসহ আসবাবপত্র লুটে নেওয়া হয় বলে অভিযোগ করেন মামলার বাদি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আমির হোসেন জানান, ভাংচুর ও লুটের ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে তিন আসামিকে ধরা হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status