ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
করোনার মধ্যেই বিয়ে সেরে ফেললেন শান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 10:59 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 15 July, 2020, 11:01 AM

করোনার মধ্যেই বিয়ে সেরে ফেললেন শান্ত

করোনার মধ্যেই বিয়ে সেরে ফেললেন শান্ত

সপ্তাহখানেক আগে দ্বিতীয় বিয়ে করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার তার দেখানো পথে হাঁটলেন জাতীয় দলের আরেক উদীয়মান তারকা নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন প্রেম করার পর অবশেষে সাবরিন সুলতানা রত্নার সঙ্গে ঘর বাঁধলেন শান্ত।

আজ সন্ধ্যায় নিজেই বিয়ের খবর ফেসবুকে দিয়ে নিশ্চিত করেন জাতীয় দলের এই ওপেনার। গত শনিবার করোনাভাইরাসের কারণে রাজশাহীতে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার। জাতীয় দলের শান্তর দুই সতীর্থ নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজও জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করছেন।

সাবরিন সুলতানার রত্নার সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল নাজমুল হোসেন শান্তর। সাবরিন সুলতানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। নিজের ফেসবুক আইডিতে নববধূর সঙ্গে ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, ‘তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছ এবং আমি কোনোদিন আমার জীবনে অন্য কাউকে ভাবিনি। তুমিই আমার নারী, যে আমার জীবন আরও সুন্দর করে তুলেছে। প্রিয়, আমি তোমাকে ভালোবাসি’।

২১ বছর বয়সী নাজমুল হোসেন শান্তর শ্বশুর বাড়ি রাজশাহী। কোরিয়ান সুগার মিল এলাকায় বেড়ে উঠেছেন সাবরিন। নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়া চেয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

২০১৭ সালে জাতীয় দলে অভিষেক হয় শান্তর। এরপর খেলেছেন মাত্র ৪টি টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচের একাদশে ছিলেন তিনি। চার টেস্টে শান্তর সংগ্রহ ২০১ রান। ইনিংস সর্বোচ্চ রান ৭১। ওয়ানডে খেলেছেন পাঁচটি। সংগ্রহ করছেন মাত্র ৫৫ রান। দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৬ রান।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status