ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
অনলাইনে পাঠদান ভয়ঙ্কর সিদ্ধান্ত, শিক্ষার্থীর মায়েদের নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 10:07 AM

অনলাইনে পাঠদান ভয়ঙ্কর সিদ্ধান্ত, শিক্ষার্থীর মায়েদের নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প

অনলাইনে পাঠদান ভয়ঙ্কর সিদ্ধান্ত, শিক্ষার্থীর মায়েদের নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লস অ্যাঞ্জেলস এবং সান দিয়াগো'র বিদ্যালয়গুলোতে আগস্ট থেকে কেবল অনলাইনে শিক্ষাদানের সিদ্ধান্তটি একেবারেই ভুল। তিনি বলেছেন, আমি অভিভাবক এবং শিক্ষকদের বলবো- আপনাদের উচিত নতুনভাবে চিন্তা করা। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একেবারেই ভয়ঙ্কর সিদ্ধান্ত।

ট্রাম্প আরো বলেছেন, শিশুরা এবং তাদের বাবা-মায়েরা মানসিক বিকারগ্রস্থ হয়ে মারা যাবে। তারা মারা যাবে, কারণ তারা যা করতে চাইবে, তা করতে পারবে না। মায়েরা বাইরের কাজে বের হতে পারবে না, কারণ তাদের সন্তানরা বাড়িতে থাকবে এবং শিশু ও তাদের বাবাকে দেখভাল করতে হবে।

এর আগে মাস্ক ব্যবহারের পক্ষে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প এবার মত বদলে জানিয়েছেন, প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার জেরে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে কেবল অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এখন পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৫ লাখ ৪৫ হাজার ৭৭ জন এবং মারা গেছে এক লাখ ৩৯ হাজার একশ ৪৩ জন। সূত্র: রয়টার্স

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status