ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১ কোটি টাকা জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 10:03 AM

সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১ কোটি টাকা জরিমানা

সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১ কোটি টাকা জরিমানা

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় সৌদি আরবে সাড়ে ৪ লাখ রিয়াল জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ১ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

বিমান সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাইয়ে বিমানের প্রথম যে বিশেষ ফ্লাইটটি সৌদি আরব গিয়েছিল, সেটাতেই এই ঘটনা ঘটেছে। বিমানের ওই এয়ারক্রাফট সৌদি আরবে পৌঁছে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্প্রে করেনি। ঘটনাটি নজরে আসামাত্র পরিদর্শনের পর ওই এয়ারক্রাফটকে জরিমানা করে সৌদি কর্তৃপক্ষ।

এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে গত ১১ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

বিমানের পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস (এয়ারপোর্টে সার্ভিসেস) মো. গোলাম সারওয়ারকে আহ্বায়ক করে তিন সদস্যের এই তদন্ত কমিটিকে ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-ব্যবস্থাপক প্রণব কুমার বড়ুয়া ও সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মাছুদুল হাছান।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে তদন্ত কমিটিকে বলা হয়েছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status