ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রাপ্তবয়স্ক নারী অন্য বাড়িতে স্বাধীনতা ভোগ করা অপরাধ নয়: সৌদি আদালত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 10:11 AM

প্রাপ্তবয়স্ক নারী অন্য বাড়িতে স্বাধীনতা ভোগ করা অপরাধ নয়: সৌদি আদালত

প্রাপ্তবয়স্ক নারী অন্য বাড়িতে স্বাধীনতা ভোগ করা অপরাধ নয়: সৌদি আদালত

সৌদি আরবে প্রাপ্তবয়স্ক কোনো নারী অন্য বাড়িতে স্বাধীনতা ভোগ করলে তা শাস্তিযোগ্য অপরাধ নয়। গত সোমবার রিয়াদের একটি আদালত এ ব্যাপারে রুল জারি করেছে।

জানা গেছে, একজন তরুণী তার পরিবারকে চিঠিতে জানিয়েছিল, নিজে স্বাধীনতা ভোগ করার জন্য আলাদা বাড়িতে থাকতে চায়। সে ঘটনার জেরে ওই তরুণীর বিরুদ্ধে আদালতে যায় তার পরিবার। ওই মামলার শুনানির পর এ রুল জারি করেন বিচারক।

আইনজীবী আবদুল রহমান আল লাহিম বলেছেন, বাদিপক্ষের আইনজীবীর দাবি ছিল- অল্পবয়সী নারী তার পরিবারের সম্মতি ছাড়াই রিয়াদের বাইরে গিয়েছিল। বিচারক বলেছেন, অন্য বাড়িতে কোনো নারী স্বাধীনতা ভোগ করলে তা শাস্তিযোগ্য অপরাধ নয়।

মামলা খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে, প্রাপ্তবয়স্ক নারী নিজে ঠিক করবেন- তিনি কোথায় থাকবেন। স্বাধীনতা ভোগ করার অধিকার তাদের রয়েছে। সূত্র: সৌদি গেজেট

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status