ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
করোনা সন্দেহে বৃদ্ধকে নির্জন জায়গায় ফেলে গেল ছেলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 11:19 AM

করোনা সন্দেহে বৃদ্ধকে নির্জন জায়গায় ফেলে গেল ছেলে

করোনা সন্দেহে বৃদ্ধকে নির্জন জায়গায় ফেলে গেল ছেলে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ সোমবার মধ্য রাতে এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। করোনা আক্রান্ত হয়েছেন সন্দেহে পিতা সোবাহান আলীকে ছেলে নজরুল ইসলাম পৌর শহরের বাস টার্মিনালের নির্জন জায়গায় ফেলে রেখে যান। বৃদ্ধের শ্বাসকষ্ট ছিল।

উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানা গেছে, সোবাহান আলী উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের মানিকদহ গ্রামের বাসিন্দা। বৃদ্ধকে ফেলে রেখে যাওয়ার বিষয়টি মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) দীপক কুমার দাস জেনে রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার করেন। প্রথমে কাওয়াক সরকারি হাসপাতালে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় তার সাথে মডেল থানার উপপরিদর্শক নুরে আলম সিদ্দিকী ছিলেন।

সোবাহানকে আইসোলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status