ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
সাবরিনার মামলা ডিবিতে হস্তান্তর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 11:21 AM

সাবরিনার মামলা ডিবিতে হস্তান্তর

সাবরিনার মামলা ডিবিতে হস্তান্তর

জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা আরিফের বিরুদ্ধে করা প্রতারণার মামলা গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা অধিকতর তদন্তের জন‌্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে।  

করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ১২ জুলাই দুপুরে ডা. সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপপুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়।

সোমবার (১৩ জুলাই) তাকে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তেঁজগাও থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান মো. সবুর তার চার দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status