ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
করোনায় চিরতরে স্কুল ছাড়তে বাধ্য হবে ১ কোটি শিশু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 6:29 PM

করোনায় চিরতরে স্কুল ছাড়তে বাধ্য হবে ১ কোটি শিশু

করোনায় চিরতরে স্কুল ছাড়তে বাধ্য হবে ১ কোটি শিশু

কোভিড-১৯ মহামারির কারণে ক্রমবর্ধমান দারিদ্র্য এবং বাজেট কমিয়ে আনার ফলে বিশ্বব্যাপী প্রায় ৯৭ লাখ শিশু চলতি বছরের শেষ নাগাদ ‘চিরকালের জন্য স্কুল ছাড়াতে বাধ্য হতে পারে’।

সোমবার এ সতর্কবার্তা জানিয়েছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মূলত ইয়েমেন, আফগানিস্তান এবং পশ্চিম ও মধ্য আফ্রিকার ১২টি দেশের শিশুরা করোনার কারণে জারি করা লকডাউন উঠে যাওয়ার পরও আর স্কুলে ফিরে না যাওয়ার চরম ঝুঁকিতে রয়েছে।

এছাড়া একই ধরনের উচ্চ বা মাঝারি ঝুঁকিতে রয়েছে বিশ্বের অন্য আরো ২৮টি দেশ।

কোভিড-১৯ মহামারি চলাকালীন লকডাউনের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ১.৬ বিলিয়ন শিশু স্কুল থেকে ছিটকে পড়েছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

এদিকে করোনা পরিস্থিতিতে পরিবর্তিত শিক্ষা ব্যবস্থা এবং বাজেট সঙ্কটের কারণে শিক্ষা ক্ষেত্রে ধনী-দরিদ্র এবং ছেলে-মেয়ে বৈষম্য আরো বেড়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। সূত্র: ইউএনবি

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status