ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
বিশ্বকাপ না জিতা পর্যন্ত বিয়ে করবে না রশিদ খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 6:19 PM
সর্বশেষ আপডেট: Monday, 13 July, 2020, 6:21 PM

বিশ্বকাপ না জিতা পর্যন্ত বিয়ে করবে না রশিদ খান

বিশ্বকাপ না জিতা পর্যন্ত বিয়ে করবে না রশিদ খান

বিয়ে করার জন্য অদ্ভুত শর্ত চাপালেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। সম্প্রতি আফগান রেডিও চ্যানেলের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারকা এই অলরাউন্ডার। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল যে কবে তিনি বিয়ে করছেন?

ওই প্রশ্নের উত্তরে সবাইকে চমকে দিয়ে রশিদ খান জানান, "আফগানিস্তান যেদিন প্রথমবার বিশ্বকাপ জিতবে, সেদিনই তিনি বাগদান পর্ব সারবেন আর বিয়ে করবেন।"

এখন পর্যন্ত দুটি বিশ্বকাপে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন রশিদ খান।  একটা ৫০ ওভারের বিশ্বকাপ আর একটা টি-২০ বিশ্বকাপ। দুটিতেই গ্রুপ পর্বের বাধা পেরোতে ব্যর্থ হয় রশিদ খানের দেশ।

গত বছরের বিশ্বকাপে সব ম্যাচ হারতে হয়েছিল আফগানিস্তানকে। তাই বলাই যায় যে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোকে টেক্কা দিয়ে বিশ্বকাপ জিততে হলে অনেক পথ পেরোতে হবে রশিদ খানের দেশকে।
সম্পাদনা: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status