ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 July, 2020, 4:13 PM

সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ

সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিম ও জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট (সিআইসি)রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিম এবং জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানা গেছে।

এনবিআর সূত্রে জানা যায়, সিআইসি থেকে সাহেদ ও সাবরিনার ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি তাদের নামে থাকা ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য সাতদিনের মধ্যে জানানোর জন্য সব তফসিলি ব্যাংককে চিঠি দেয়া হয়েছে। এনবিআরের সিআইসি থেকে রোববার (১২ জুলাই) বিকেলে তাদের ব্যাংক হিসাব জব্দ করার জন্য সব ব্যাংককে চিঠি দেয়া হয়। একইসঙ্গে, জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী ও রিজেন্ট হাসপাতালের পরিচালক ইব্রাহিম খলিলের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি ১৫ হাজার ৪৬০ টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করে। করোনাভাইরাস পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুমতি বাতিল হওয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।




সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status