ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর ২-এর মাস্টার গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 July, 2020, 1:19 PM

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর ২-এর মাস্টার গ্রেফতার

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর ২-এর মাস্টার গ্রেফতার

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় অবহেলাজনিত মৃত্যু সংঘটনের মামলার অন্যতম আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার গ্রেফতার হয়েছেন।

সোমবার ভোরে  র‌্যাব  ১০-এর একটি দল কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে  র‌্যাব  সদর দফতরের সহকারী পরিচালক সুজয় সরকার জানিয়েছেন।

এ বিষয়ে সোমবার কারওয়ানবাজার  র‌্যাবের  মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

এর আগে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে তিন দিনের রিমান্ড শেষে রোববার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গত ২৯ জুন ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা ছোট লঞ্চ মর্নিং বার্ড ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়।

ওই ঘটনায় নৌপুলিশের এসআই শামসুল আলম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করা হয়।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status