ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ঘরবন্দি ফারিয়া, দিচ্ছেন আইন পরীক্ষা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 July, 2020, 6:01 PM

ঘরবন্দি ফারিয়া, দিচ্ছেন আইন পরীক্ষা

ঘরবন্দি ফারিয়া, দিচ্ছেন আইন পরীক্ষা

গত মাসে আংটিবদল করেছেন। করোনার এই সময়ে হবু বরের সঙ্গে চুটিয়ে প্রেম করবেন তারও জো নেই। টুকটাক শুটিং শুরু হলেও এখনো কোথাও দেখা যাচ্ছে না নুসরাত ফারিয়াকে। স্বেচ্ছা ঘরবন্দি ফারিয়া তবে করছেন কী?  ‘পড়ছি ভাই। দম ফেলার সুযোগও পাচ্ছি না’, বললেন ‘ধ্যাততেরিকি’ অভিনেত্রী।

ইউনিভার্সিটি অব লন্ডনে পড়ছেন আইন বিষয়ে। অনলাইনে ক্লাস করেন। গত বছরই সম্পন্ন করেছিলেন প্রথম বর্ষ। ১ জুলাই থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা, চলবে ১৬ জুলাই পর্যন্ত। অভিনয়, উপস্থাপনা, গান কোনোটাই করতে হচ্ছে না এখন। হাতে অগাধ সময়। তবু পড়তে ও পরীক্ষা দিতে একদমই ভালো লাগছে না ফারিয়ার।

বলেন, ‘মাসের পর মাস মনের মতো কিছুই করতে পারছি না। এর মধ্যে উড়ে এসে জুড়ে বসল পরীক্ষা। না দিয়েও উপায় নেই। ফাঁকি দেওয়ার মানুষ আমি নই। যত কষ্টই হোক, পরীক্ষা দিয়ে যাচ্ছি। প্রথম দিনের পরীক্ষা বেশ ভালো হয়েছে। আশা করছি, বাকিগুলোও ভালো হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status