ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
তড়িঘড়ি করে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 July, 2020, 2:57 PM

তড়িঘড়ি করে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

তড়িঘড়ি করে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

অনেকটা তড়িঘড়ি করেই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে আফগানিস্তানের ভবিষ্যৎ আগের চেয়ে আরও বেশি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে।

আফগানিস্তানের নাগরিক ফাইজা ইব্রাহিমি। তিনি মনে করতে পারেন না যে, ঠিক কবে থেকে কবে পর্যন্ত দেশটিতে তালেবান শাসন করেছে। তিনি সে সময় খুব ছোট ছিলেন। বাবা-মায়ের মুখে এ নিয়ে বহু গল্প শুনেছেন ফাইজা। বর্তমানে পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের একটি রেডিওর উপস্থাপিকা তিনি।

২০০১ সালে মার্কিন বাহিনী আফগানিস্তানে অভিযান শুরু করলে তালেবানের পতন ঘটে। এদিকে,
গত ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে সম্মতি জানায়।

গত চার মাসে দেশটি থেকে বিপুল সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় এক তৃতীয়াংশ সেনা প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যেই ১৩ হাজার সেনা থেকে কমে এখন আফগানিস্তানে ৮ হাজার ৬শ সেনা রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছিলেন যে, চুক্তি অনুযায়ী তারা শর্ত পূরণ করেছেন।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী, সেনা সরিয়ে নেওয়ার কথা। আমরা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছি। তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য সব বিদেশি সেনা সরিয়ে নেয়া হবে।

টুইন টাওয়ারে হামলার ঘটনার পর আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় ২০ বছর পর এই চুক্তির আওতায় দেশটি থেকে মার্কিন ও অন্য বিদেশি সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে।

এদিকে, ২০২১ সালের মে মাসের মধ্যে সব সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন জেনারেল কেনেথ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status