ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মহেশ ভাটের বিরুদ্ধে মামলা, বাদ যায়নি আলিয়া ভাটও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 July, 2020, 2:31 PM

মহেশ ভাটের বিরুদ্ধে মামলা, বাদ যায়নি আলিয়া ভাটও

মহেশ ভাটের বিরুদ্ধে মামলা, বাদ যায়নি আলিয়া ভাটও

সুশান্তের মৃত্যুর পরে মহেশ ভাটের বিরুদ্ধে চড়াও হয়েছে অভিনেতার ভক্তরা। সুশান্ত-ভক্তদের অভিযোগ, তার বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে মহেশের। রিয়াকে নিজের হাতে বন্দী করতে তিনি সুশান্তের জীবনকে নষ্ট করেছেন।

এতো গেলো পুরানো খবর, নতুন খবর হলো মহেশ ভাটের ছবি ‘সড়ক ২’ এর কারণে এবার আইনি জটিলতায় পরতে যাচ্ছে পরিচালক। বাদ যায়নি তার মেয়ে আলিয়া ভাটও।

সদ্য মুক্তি পাওয়া ‘সড়ক ২’ ছবির পোস্টার হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে- এমন অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এর এ এবং ১২০’র বি ধারায় মামলা দায়ের করা হয়েছে মহেশ ভাটের বিরুদ্ধে। আর এ ছবির নায়িকা আলিয়া ভাট হওয়ায় তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

সিকান্দারপুরের বাসিন্দা আচার্য চন্দ্র কিশোর পরাশর নামের এক ব্যক্তি ‘ভাট ক্যাম্পের’ বিরুদ্ধে হিন্দুধর্মকে আঘাত করার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে। কেন পোস্টার নিয়ে আপত্তি উঠেছে? এ প্রসঙ্গে মামলা দায়েরকারী চন্দ্র কিশোরের আইনজীবী সোনু কুমার অভিযোগ সম্পর্কে জানিয়েছেন, ‘সড়ক ২’ সিনেমার নতুন পোস্টারে যেভাবে কৈলাস পর্বতকে তুলে ধরা হয়েছে, তা হিন্দু ধর্মের জন্য যথেষ্ট অপমানজনক।

তার বক্তব্য, কৈলাসের মানস সরোবর হিন্দুদের পবিত্র একটি স্থান, যেখানে শিবশম্ভুর বাস বলে লোককথায় প্রচলিত রয়েছে। সেই পর্বতের ছবি নিয়ে কেন ঠাট্টা করা হলো? সেই প্রশ্ন তুলেই চন্দ্র কিশোর মামলা করেছেন।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status