ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তি মেনে নেবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 July, 2020, 12:11 AM

পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তি মেনে নেবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তি মেনে নেবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের অংশ বিশেষ সংযুক্তি করার ইহুদিবাদী ইসরাইল যে পরিকল্পনা তা মেনে নেবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, তেল আবিবের এ প্রচেষ্টা অবৈধ।

আজ বুধবার (১ জুলাই) বিবিসির খবরে বলা হয়, যদিও ইসরাইলকে রক্ষার জন্য আমি আন্তরিকভাবেই সচেষ্ট, তবে পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্তি করার ইসরায়েলি পরিকল্পনা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, আমি তাদের এই সিদ্ধান্তের বিষয়ে জেনে উদ্বিগ্ন। ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তি করার প্রস্তাব কোনও ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে না।

তিনি আরও বলেন, আমি এজন্য ভয় পাচ্ছি যে, তেল আবিব সরকার এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তাতে ইসরাইলের সীমান্ত সুরক্ষিত রাখার উদ্দেশ্য ব্যর্থ হবে এবং এটা হবে ইসরাইলের দীর্ঘ মেয়াদী স্বার্থের পরিপন্থি।

জনসন বলেন, আমি আশাবাদী যে পশ্চিম তীর সংযুক্তি করার পরিকল্পনা বাস্তবায়ন করার প্রক্রিয়া আর সামনে এগুবে না। যদি এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে ১৯৬৭ সালের সীমান্তে কোনও পরিবর্তনের প্রতি স্বীকৃতি দেবে না ব্রিটেন। তবে দুই পক্ষের সম্মতির ওপর হলে তা ভিন্ন কথা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status