ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৪ দিনেই ১০০ শয্যার করোনা হাসপাতাল তৈরি করলো বিদ্যানন্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 July, 2020, 12:15 AM

১৪ দিনেই ১০০ শয্যার করোনা হাসপাতাল তৈরি করলো বিদ্যানন্দ

১৪ দিনেই ১০০ শয্যার করোনা হাসপাতাল তৈরি করলো বিদ্যানন্দ

চট্টগ্রামে মাত্র দু’সপ্তাহে করোনা আক্রান্তদের জন্য ফিল্ড হাসপাতাল তৈরি করে উন্মুক্ত করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল হলেও বর্তমানে এর ৮০টি চালু হয়েছে। সাধারণ মানুষের টাকায় নির্মিত নগরীর পতেঙ্গার বাটারফ্লাই পার্কের পাশে এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। যেখানে শুধুমাত্র আইসিইউ ছাড়া করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনসহ বাকি সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

চট্টগ্রাম নগরীতে করোনা আক্রান্তের তুলনায় হাসপাতালের সংখ্যা একেবারে নগণ্য। এর মাঝে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় পুরো চিকিৎসা কার্যক্রমই ভেঙে পড়ার উপক্রম। হাসপাতালে হাসপাতালে ঘুরেও করোনা সেবা না পাওয়ার অভিযোগ মানুষের। এই অবস্থায় করোনা রোগীদের সেবায় এগিয়ে এসেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। পুলিশের সহযোগিতায় নগরীর পতেঙ্গা এলাকায় মাত্র দু’সপ্তাহে তৈরি করেছে ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল।

সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান জানান, এটি একটি মহৎ উদ্যোগ। আমরা এই হাসপাতালের মাধ্যমে নগরবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। করোনার এই সময়ে চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগের পাশে থাকবে পুলিশ।

বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের সমন্বয়কারী মোহাম্মদ জামাল উদ্দিন জানান, আমাদের সেন্ট্রাল অক্সিজেন সেন্টার রয়েছে। করোনা আক্রান্তদের জন্য নিত্য প্রয়োজনীয় সকল সেবা আমাদের এখানে নিশ্চিত করা হবে।

জানা গেছে, প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী সংকটের কারণে প্রস্তুত করা হচ্ছে দক্ষ স্বেচ্ছাসেবক। তাদের নিবিড় প্রশিক্ষণ এবং মোটিভেশনাল কার্যক্রম চলছে। রোগীর বাইরে থেকে কিছুই আনতে হবে না, সব কিছু ফিল্ড হাসপাতাল থেকেই ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার (২ জুলাই) থেকেই রোগী ভর্তি শুরু হবে এখানে। থাকবে বর্হিবিভাগও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status