ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বকুল মিয়ার দেশে ফেরা হলো না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 July, 2020, 12:01 AM

বকুল মিয়ার দেশে ফেরা হলো না

বকুল মিয়ার দেশে ফেরা হলো না

ভরতের আসাম রাজ্যের ধুবড়ি জেলে বন্দি বাংলাদেশের নাগরিক বকুল মিয়ার (৫৫) দেশে ফেরা হলো না। বুধবার (১ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের যে ২৬ জন অধিবাসী ধুবড়ি জেলে বন্দি আছেন বকুল মিয়া তাদের একজন।

আসামের গৌহাটিস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার তানভীর রসুলের বরাত দিয়ে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ-ভারত বর্ডার ভিকিটম রেসকিউ ফোরামের আহ্বায়ক ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন।

বৈধ পাসপোর্ট ও ভ্রমণ ভিসা নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২ মার্চ তারিখ পর্যন্ত সময়ে বকুল মিয়াসহ একই গ্রামের ২৬ জন বাংলাদেশের বুড়িমারী এবং ভারতের চেংরাবান্ধা চেকপোষ্ট দিয়ে আসাম রাজ্যের জোরহাট এলাকায় আত্মীয়ের বাড়ীতে যান।

এরপর করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে সেখানে আটকা পড়েন তারা।

এ অবস্থায় ভারতের দ্বিতীয় দফা লকডাউনের শেষ দিন ৩ মে কিছু সময়ের জন্য চেকপোষ্ট খুলে দেওয়া হবে এমন খবরের ভিত্তিতে বাড়ি ফেরার জন্য জোরহাট থেকে ধুবড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। কিন্তু পথিমধ্যে ধুবড়ি জেলার চাপোবৎ থানা পুলিশ তাদের আটক করেন। এরপর তাদের ধুবড়ি জেলহাজতে পাঠানো হয়। তখন থেকে তারা সেখানে আছেন।

বাংলাদেশ-ভারত বর্ডার ভিকটিম রেসকিউ ফোরামের আহ্বায়ক ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর জানান, করোনা ভাইরাসের কারণে ভারত জুড়ে লকডাউন থাকায় তারা আটকা পড়েন। ফলে ভিসার মেয়াদ শেষ হওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ফরেনার্স আইনে ফৌজদারি মামলা করে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গত ২৬ জুন সংশ্লিষ্ট আদালতে তাদের মুক্তির আবেদনের শুনানি হয়েছে। সেখানকার লিগ্যাল এইড কমিটি নিয়োজিত আইনজীবী রাজস্বী দাশগুপ্ত এবং কোলকাতাস্থ বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ নিয়োজিত আইনজীবীসহ কয়েকজন আইনজীবী তাদের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন। আগামী ৬ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য আছে।

এসএম আব্রাহাম লিংকন আরও জানান, চিলমারীর ব্যাপারীপাড়া গ্রামের ওমর সরকারের পুত্র বকুল মিয়ার স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। পাসপোর্ট নম্বর-বিপি ০৫৬১৫৫১। তার মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status