ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুলাভাইয়ের বাড়িতে শ্যালিকার আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 6:36 PM

দুলাভাইয়ের বাড়িতে শ্যালিকার আত্মহত্যা

দুলাভাইয়ের বাড়িতে শ্যালিকার আত্মহত্যা

রংপুরের কাউনিয়া উপজেলায় মামাতো বোনের স্বামীর বাড়িতে লিচু গাছে ওড়না পেঁচিয়ে শ্যালিকা শাহিদা বেগম (৪৯) আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শিবু গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বুধবার সকালে তার লাশ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের মৃত ছপুর উদ্দিন লাল দেওয়ানীর মেয়ে ও পীরগাছার স্বচাষ বেহারী গ্রামের বাসিন্দা মৃত মতিহার রহমানের বিধবা স্ত্রী শাহিদা বেগম মঙ্গলবার বিকালে তার মামাতো বোনের স্বামী কাউনিয়া উপজেলার শিবু গ্রামের বাসিন্দা আনছার আলীর বাড়িতে বেড়াতে আসেন।

রাতে দুলাভাইয়ের বাড়িতে খাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। সবার অজান্তে রাতে কোনো এক সময়ে ঘর থেকে বের হয়ে বাড়ির পেছনে লিচু গাছের ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শাহিদা। সকালে বাড়ির লোকজন শাহিদার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ মোহাম্মদ হোসেন সরকার ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status