ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
আদালতের ৩৭ বিচারক করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 June, 2020, 8:53 PM

আদালতের ৩৭ বিচারক করোনায় আক্রান্ত

আদালতের ৩৭ বিচারক করোনায় আক্রান্ত

ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় সারা দেশে এ পর্যন্ত অধস্তন আদালতের ৩৭ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সুপ্রিম কোর্টের ৩৮ জন এবং অধস্তন আদালতের ১০১ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৯ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত অধস্তন আদালতের মোট ১০ জন বিচারক সুস্থ হয়েছেন। আর লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা জজ) ফেরদৌস আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

গত ২২ মে সর্বপ্রথম নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান করোনাভাইরাসে আক্রান্ত হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা আক্রান্তদের সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রধান বিচারপতিকে অবহিত করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status