ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
‘গেদুচাচা’ খ্যাত সাংবাদিক খ. মোজাম্মেল হক আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 June, 2020, 5:11 PM

‘গেদুচাচা’ খ্যাত সাংবাদিক খ. মোজাম্মেল হক আর নেই

‘গেদুচাচা’ খ্যাত সাংবাদিক খ. মোজাম্মেল হক আর নেই

‘গেদুচাচা’ খ্যাত কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য খোন্দকার মোজাম্মেল হক আর নেই।

সোমবার বিকাল ৪টার দিকে রাজধানীর এএমজেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ফেনীর এই কৃতী সাংবাদিক। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। গত ২৭ জুন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার অবনতি হয়। তার জন্য প্লাজমার খোঁজ চলছিল বলে জানিয়েছিলেন সাংবাদিক নেতা শাবান মাহমুদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status