ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সাভারে বাসচাপায় নারী পথচারীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 June, 2020, 3:23 PM

সাভারে বাসচাপায় নারী পথচারীর মৃত্যু

সাভারে বাসচাপায় নারী পথচারীর মৃত্যু

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকায় দূরপাল্লার বাসচাপায় সখিনা বেগম (৩৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক বাসটি জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সখিনা বেগম ঢাকা জেলার ধামরাই উপজেলার ভাঙ্গারা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকায় সড়ক পারাপারের চেষ্টা করছিলেন সখিনা বেগম নামে ওই নারী। এসময় ঢাকাগামী আসাদ এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। এছাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status