ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভারতে একদিনে আক্রান্ত ১৯ হাজারের বেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 3:18 PM

ভারতে একদিনে আক্রান্ত ১৯ হাজারের বেশি

ভারতে একদিনে আক্রান্ত ১৯ হাজারের বেশি

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। মহামারি এ ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৪৫৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জন। একইদিনে মারা গেছে ৩৮০ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭৫ জনের।

এদিকে বিভিন্ন রাজ্যের মধ্যে আক্রান্ত ও মৃতের নিরিখে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট রাজ্য এগিয়ে রয়েছে।

মহারাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় ১ লাখ ৬৪ হাজার ৬২৬ জন আক্রান্ত ও ৭ হাজার ৪২৯ জন মারা গেছে। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৭ জন, মারা গেছে ২ হাজার ৬২৩ জন। তামিলনাড়ুতে আক্রান্ত ৮২ হাজার ২৭৫ জন ও মৃত্যু হয়েছে ১ হাজার ৭৯ জনের। গুজরাটে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৩২০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৮০৮ জনের। পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১০ জন মারা গেছে। রাজ্যটিতে ১৭ হাজার ২৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

তবে, আশার কথা হলো ভারতে আক্রান্তের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। যা এরইমধ্যে তিন লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায়ও ১২ হাজার ১০ জন সুস্থ হয়েছেন। এনিয়ে এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩ লাখ ২১ হাজার ৭২৩ ভুক্তভোগী।

উল্লেখ্য, ভারতের সংক্রমণ এক থেকে দুই লাখ হতে ১৫ দিন, দুই থেকে তিন ১০ দিন। তিন থেকে চার ৮ দিন। আর সবশেষ চার থেকে পাঁচ লাখে পৌঁছতে লাগে মাত্র ছয়দিন। এভাবেই করোনা দাপট দেখাচ্ছে দেশটিতে। এমন অবস্থায় আগামী ১২ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল।

সংক্রমণ ঠেকাতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই হারে যদি বাড়তে থাকে তাহলে ছয় লাখে পৌঁছতে আরও কম সময় লাগবে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status