ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
স্ত্রীর সঙ্গে অভিমানে র‌্যাব সদস্যের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 June, 2020, 12:07 PM

স্ত্রীর সঙ্গে অভিমানে র‌্যাব সদস্যের আত্মহত্যা

স্ত্রীর সঙ্গে অভিমানে র‌্যাব সদস্যের আত্মহত্যা

রংপুরে র‌্যাব-১৩ এর গোয়েন্দা শাখার এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের নাম জাকির হোসেন (২৭)।শনিবার বেলা ১১টার দিকে নগরীর কলেজ রোড হাবিবনগর এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাকির হোসেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার মূলগ্রামের রফিকুল আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জাকির হোসেন কলেজ রোড হাবিবনগর এলাকার ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতেন। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। এ ঘটনায় তার মামাশ্বশুর বাসায় এসে জাকির হোসেনের স্ত্রীকে নিয়ে তাদের বাড়ি চলে যান। স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর জাকির মানসিকভাবে ভেঙে পড়েন। পরে রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

বাসার মালিক হাফিজুর রহমান জানান, প্রায় ছয় মাস থেকে ওই দম্পতি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকাল পর্যন্ত বাসায় কোনো সাড়া শব্দ না পেয়ে এবং ঘরের দরজা বন্ধ পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status