ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের মৃত্যুতে বাহরাইনে শোকসভা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2020, 9:00 AM

সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের মৃত্যুতে বাহরাইনে শোকসভা

সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের মৃত্যুতে বাহরাইনে শোকসভা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ও সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে বাহরাইনে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (১৯জুন) বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ সমাজের কার্যালয়ে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় সভাটি অনুষ্ঠিত হয়।

দলের সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হাশেমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এ সময় দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল কাদির। উপস্থিত ছিলেন ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দাড়ি, আয়োজক সংগঠনের সহ-সভাপতি আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক কালাম দেওয়ান, আব্দুল মতিন, মহোররক শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক, শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিষ্ণু পাদ দেবসহ আরও অনেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status