ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
ইংল্যান্ডে ছুরিকাঘাতে ৩ জন নিহত, আহত একাধিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2020, 8:34 AM

ইংল্যান্ডে ছুরিকাঘাতে ৩ জন নিহত, আহত একাধিক

ইংল্যান্ডে ছুরিকাঘাতে ৩ জন নিহত, আহত একাধিক

ইংল্যান্ডের রিডিং শহরে ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি পার্কে এ হামলার ঘটনা ঘটে।

বর্তমানে ঘটনাস্থলে কাউন্টার টেররিজম কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।

গ্রেফতার ব্যক্তি লিবিয়ার নাগরিক বলে ধারণা করছেন নিরাপত্তাকর্মীরা।

তবে এ হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, লোকটি ভিড়ের মধ্যে সামনে যাকে পাচ্ছিলেন তাকেই ছুরিকাঘাত করছিলেন।

হামলার ঘটনায় হতাহতের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে, জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

হামলার ঘটনায় আহত একাধিক ব্যক্তির বর্তমানে চিকিৎসা চলছে বলে জানিয়েছে দেশটির সাউথ সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status