ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩
সাহারা খাতুনের মারা যাওয়ার খবর সঠিক নয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 21 June, 2020, 1:18 AM

সাহারা খাতুনের মারা যাওয়ার খবর সঠিক নয়

সাহারা খাতুনের মারা যাওয়ার খবর সঠিক নয়

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। আজ শনিবার (২০ জুন) রাত ১২টার দিকে তাঁর পারিবারিক চিকিৎসক মাহি ইমতিয়াজ খান গণমাধ্যমকে বলেছেন, উনি আগের চেয়ে একটু ভালো আছেন।

গতকাল শুক্রবার (১৯ জুন) থেকে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর বোঝা যাবে অবস্থা কী পর্যায়ে যায়। গত ২ জুন শারীরিক নানা জটিলতা ‍নিয়ে তিনি সেখানে ভর্তি হয়েছিলেন।

এদিকে, আজ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ডা. মাহি ইমতিয়াজ খান বলেন, বিষয়টি আমিও শুনেছি। অনেকেই ফোনে জানতে চেয়ছেন। এটা খুবই দুঃখজনক। একটু আগে আমাকে হাসাপালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, উনি সুস্থ আছেন। আমাকেতো উনারা মিথ্যে বলবেনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status