ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম হিরোর সঙ্গে ডেট করো না, কারিনার মন্তব্য ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 8:37 PM

প্রথম হিরোর সঙ্গে ডেট করো না, কারিনার মন্তব্য ভাইরাল

প্রথম হিরোর সঙ্গে ডেট করো না, কারিনার মন্তব্য ভাইরাল

এক বিতর্ক থামার আগেই নতুন বিতর্ক শুরু। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু স্বজনপোষণের দুঃসহ স্মৃতি নতুন করে খুঁচিয়ে দিতেই প্রতিবাদে মুখর বলিউড। সেই আঁচে আরও এক বার ধুয়ো দিল কারিনা কাপুরের মন্তব্য।

সুশান্তের মৃত্যু নিয়ে সারা দেশ যখন ব্যথিত, তখনই সৎ মেয়ে সারা আলি খানকে বেবোর সতর্কবাণী, এ জন্যই বলেছি, প্রথম নায়কের সঙ্গে কখনও প্রেম করো না।

বলিউডে সারা আলি খানের প্রথম ছবি ‘কেদারনাথ’। ছবিতে তার বিপরীতে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। দু’জনের কেমিস্ট্রি যেমন ক্লিক করেছিল, তেমনই ভালো ব্যবসাও করেছিল ছবিটি।

ফলে, কারিনার লক্ষ্যে যে সুশান্ত তা বুঝে নিয়েই রেগে আগুন নেটাগরিকেরা। যদিও কারিনা কারও নাম উল্লেখ করেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status