ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণকারীরা যে এলাকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 8:21 PM

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণকারীরা যে এলাকার

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণকারীরা যে এলাকার

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ২৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন এক লাখ ৮ হাজার ৭৭৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৪৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৪৩ হাজার ৯৯৩ জন।

শনিবার (২০ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা
নাসিমা সুলতানা।


নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২৯ জন, নারী আটজন। এ ছাড়া বয়সের বিশ্লেষণে দেখা গেছে, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন ও ১০০ বছরের বেশি একজন মৃত্যুবরণ করেছেন।

নাসিমা সুলতানা আরো বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন, খুলনা বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে চারজন, রাজশাহী বিভাগে পাঁচজন ও রংপুর বিভাগে একজন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মধ্যে হাসপাতালে ২৭ জন, বাড়িতে ১০ মৃত্যুবরণ করেছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪‌ হাজার ৩১ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে তিন হাজার ২৪০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যা পরীক্ষার ২৩ দশমিক ০৯ শতাংশ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৭৯ জনের নমুনা সংগ্রহ হয়েছে।

নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট ৪৩ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ।

করোনাভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। শনিবার ১০৫তম দিনে ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ শনিবার বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬২ হাজার ৮৯৭ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৮৭ লাখ ৭৬ হাজার ৪৪৮ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৬ লাখ ৭৩ হাজার ৫৫১ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৮০০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪৬ লাখ ৪০ হাজার জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status