ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজ উদ্যোগে রাস্তার গর্ত ভরাট করেন তিনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 6:31 PM

নিজ উদ্যোগে রাস্তার গর্ত ভরাট করেন তিনি

নিজ উদ্যোগে রাস্তার গর্ত ভরাট করেন তিনি

বাংলাদেশের প্রতিটি শহরের রাস্তায় খানাখন্দ থাকবে না- এটা হতেই পারে না। ঢাকা শহরের ক্ষেত্রে এটা আরও বেশি করে প্রযোজ্য। গর্তে পড়ে রিকশা-গাড়ি উল্টে যাত্রীদের আহত হওয়া তো নিত্য নৈমত্তিক ব্যাপার। ভারতে বড় শহরগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়।  মুম্বাইয়ে এমন একজন ব্যক্তি আছেন, যিনি প্রশাসনের মেরামতের আশায় না থেকে নিজেই রাস্তার গর্তগুলো ভরাট করেন। এক-দুই দিন নয়, বছরের পর বছর ধরে এই কাজ করে যাচ্ছেন দাদারাও বিলহোরে নামের ওই ব্যক্তি।

দাদারাওয়ের এমন উদ্যোগের কথা আগে থেকেই অনেকের জানা। আগেও তার কাজের অনেক ভিডিও ভাইরাল হয়েছে। এর আগেও বহু মানুষ তার এই মহৎ উদ্যোগের প্রচার করেছেন। মুম্বাইয়ের রাস্তায় তিনি চেনামুখ। তবে এই ব্যক্তি কখনোই প্রচারের জন্য এমন কাজ করেন না। তিনি মুম্বাইয়ের রাস্তার গর্ত ভরাট করেন মনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। এবার ভারতীয় দলের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের টুইটে আরও একবার ভাইরাল হয়েছেন দাদারাও।

রাস্তায় গর্তের জন্য ২০১৫ সালে একমাত্র ছেলেকে হারিয়েছিলেন দাদারাও। ১৬ বছর বয়সী ছেলেকে হারানোর সেই কষ্ট এখনো বুকে নিয়ে ঘুরে বেড়ান এই মানুষটি। তারপর থেকেই নিজের উদ্যোগে রাস্তায় থাকা গর্ত ভরাট করে দেন, যাতে আর কোনো মা-বাবা তাদের সন্তানকে না হারান! দাদারাও এই কাজটি করেন সম্পূর্ণ নিজের উদ্যোগে। যদিও দায়িত্বটা স্থানীয় সরকারের। লক্ষণের টুইটের পর মুম্বাইয়ের জনগন শহরের হর্তাকর্তাদের সমালোচনায় মেতেছেন।

লক্ষণ টুইটারে লিখেন, 'দাদারাো একমাত্র ছেলেকে হারিয়েছিলেন দুর্ঘটনায়। মুম্বাইয়ের রাস্তায় গর্ত থাকার জন্যই তার ছেলে দুর্ঘটনার শিকার হয়েছিল। একটা সময় ছেলেকে হারানোর শোকে তিনি ভেঙে পড়েছিলেন। তারপরই তিনি এই মহৎ উদ্যোগ নিতে শুরু করেন। সিমেন্ট, বালি, সুড়কি দিয়ে তিনি মুম্বাইয়ের রাস্তার গর্ত ভরাট করেন চলেছেন দিনের পর দিন। তার প্রশংসা করার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status