ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘরোয়া উপকরণে গোলাপ জাম তৈরির সহজ রেসিপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 6:11 PM

ঘরোয়া উপকরণে গোলাপ জাম তৈরির সহজ রেসিপি

ঘরোয়া উপকরণে গোলাপ জাম তৈরির সহজ রেসিপি

এই মিষ্টিকে গুলাব জামুন বা লাল মোহনও বলা হয়। মূলত এই মিষ্টিটি দেখতে অনেকটা জামের মত, তাই এর নামের সঙ্গে ‘জাম’ যুক্ত হয়েছে। জনপ্রিয় এই মিষ্টিটি খেতে মন চাইলে সবাই দোকানেই ভিড় জমায়। তবে লকডাউনের কারণে তা আর সম্ভব হচ্ছে না। তাই ঘরে বসে সহজেই গোলাপ জাম তৈরির রেসিপিটি জানা জরুরি। তবেই ইফতারের আনন্দ আরো বেড়ে যাবে। চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-
 
যা যা লাগবে

মিষ্টির খামির তৈরি জন্য- গুঁড়া দুধ এক কাপ, ময়দা সিকি কাপ, তরল দুধ সিকি কাপ, ঘি ১ টেবিল চামচ, বেকিং সোডা সিকি চা চামচ, তেল পরিমাণ মতো (ভাজার জন্য)।
 
সিরাপ তৈরির জন্য- চিনি এক কাপ, পানি এক কাপ, এলাচ দানা ৩টি এবং গোলাপ জল আধা ফোঁটা।
 
গোলাপ জাম তৈরির পদ্ধতি

প্রথমে একটি পাত্রে সিরা তৈরির জন্য চিনি, পানি, এলাচ দানা মিশিয়ে চুলায় দিয়ে নাড়তে থাকুন। সিরা একটু ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রেখে দিন।

এরপর ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে ভালো করে চেলে নিন। এবার মিশ্রণে ঘি মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে তরল দুধ ঢেলে ময়ান করুন। মনে রাখতে হবে মিষ্টির খামিরটি যাতে খুব শক্তও না হয় আবার নরমও হবে না। খামিরটিকে কোমল আর সামান্য আঠালো করতে হবে। এবার কিছুটা খামির হাতের তালুতে নিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বলের মত আকৃতি তৈরি করে নিন। হাতের সঙ্গে আটকে যেতে পারে তাই হাতে আগেই একটু ঘি মেখে নিন। সবগুলো মিষ্টির বল সমান আকারের তৈরি করুন, তাহলে দেখতে ভালো লাগবে। খেয়াল রাখতে হবে যেন মিষ্টির বলগুলোতে ফাটল না থাকে।

এবার মিষ্টি ভাজার জন্য চুলা মাঝারি আঁচে রাখুন। কারণ আঁচ কম হলে মিষ্টি ফুলবে না আর বেশি হলে পুড়ে যাবে। এবার চুলাতে কড়াই বসিয়ে তাতে তেল গরম করুন। তেল গরম হয়ে এলে মিষ্টি দিয়ে দিন। একবারে ৪ বা ৫টির বেশি মিষ্টি দিবেন না। মিষ্টিগুলোকে নাড়তে থাকুন যাতে করে পুরো মিষ্টির সব যায়গায় একই রঙ হয়। এবার মিষ্টিগুলো বাদামী রঙ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

এবার মিষ্টিগুলো এক ঘণ্টা সিরায় ভিজিয়ে রাখুন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি গোলাপ জাম। ঠাণ্ডা অথবা গরম দুই ভাবেই খেতে মজা এই মিষ্টি। যদি গরম খেতে চান তবে মাইক্রোওয়েভে ৩০ সেকেন্ড গরম করে নিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status