ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
দেশে ফিরলেন এন্ড্রু কিশোর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 2:47 PM
সর্বশেষ আপডেট: Saturday, 20 June, 2020, 2:51 PM

দেশে ফিরলেন এন্ড্রু কিশোর

দেশে ফিরলেন এন্ড্রু কিশোর

নয় মাস পর দেশে ফিরেছেন বিশিষ্ট সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। দীর্ঘদিন তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ১১ জুন রাত আড়াইটায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন তিনি। এখন মিরপুরের বাসায় রয়েছেন। তবে বর্তমানে তার শরীরিক অবস্থা ভালো নয়। কোলাহলমুক্ত থাকতে চিকিৎসকের কড়া নির্দেশনা মেনে চলছেন বলে গণমাধ্যমকে জানান এই বরেণ্য শিল্পী।
গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। কিডনি ও হরমোনজনিত সমস্যায় ভুগছেন তিনি। এছাড়া তিনি ক্যান্সারে আক্রান্ত।

চিকিৎসার খরচ জোগাতে এরই মধ্যে তিনি বিক্রি করেছেন তার রাজশাহী শহরে  কেনা ফ্ল্যাট। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পীর পরিবারের পাশাপাশি বিভিন্ন মহল এগিয়ে এসেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status