ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ত্বকের অতিরিক্ত তিল দূর করার কার্যকরী উপায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 2:00 PM

ত্বকের অতিরিক্ত তিল দূর করার কার্যকরী উপায়

ত্বকের অতিরিক্ত তিল দূর করার কার্যকরী উপায়

অনেকেরই ত্বকে কালো কিংবা বাদামি গুড়ি গুড়ি তিল দেখা যায়। যা দেখতে বেশ বাজে দেখায়। বিশেষ করে যাদের ত্বক ফর্সা মূলত এই সমস্যা তাদের বেশি হতে দেখা যায়।

অনেকেই এই বাদামি তিল দূর করতে ক্রিম ব্যবহার করেন। যা ২, ১ দিন ব্যবহার না করলেই আবার সমস্যা দেখা দেয়। তাই বছরজুড়ে তাদের ক্রিম ব্যবহার করতে হয়। তবে বেশিরভাগ ক্রিমই ভালো সমাধান দিতে ব্যর্থ। এই সমস্যার কিছু ঘরোয়া চিকিৎসা রয়েছে। এক্ষেত্রে  মাত্র দুটি উপাদান তিল দূর করতে বেশ কার্যকর। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া দুই উপাদানে তিল দূর করার পদ্ধতি-   

> প্রথমে একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন। এবার পেঁয়াজ ও সামান্য পানি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে নিন। এই রস তুলার সাহায্যে তিলে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁয়াজের প্রাকৃতিক উপাদান আপনার মুখের তিল দূর করতে সাহায্য করবে।

> তাছাড়া ত্বকের যে কোনো দাগ দূর করতে পাতি লেবুর রস অতুলনীয়। লেবুতে থাকে প্রচুর পরিমানে ভিটামিন সি। তাই ত্বকের তিল দূর করতে বেশ কার্যকরী। একটি লেবু রস করে নিন। তারপর তুলার সাহায্যে লেবুর রস ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা ২ সপ্তাহ প্রতিদিন এই প্যাক ব্যবহারে তিল একেবারে গায়েব হয়ে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status