ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 9:45 PM

ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ থাকবে সংবাদপত্র

ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ থাকবে সংবাদপত্র

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৬ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত সংবাদপত্র বন্ধ থাকবে।

বুধবার (২০ মে) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই আগামী ২৪ মে থেকে ২৯ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

এর আগে চাঁদ দেখা সাপেক্ষে এই ঈদের ছুটি তিন কিংবা চার দিন হতো। এবারই এতদিন বন্ধ থাকছে সংবাদপত্র।

করোনাভাইরাস সংকটের কারণে সংবাদপত্র ছাপানো ও বিলি করার কাজে ব্যাঘাত ঘটছে। এরই মধ্যে অনেক পত্রিকা তাদের ছাপার কাজ বন্ধ করে দিয়ে শুধু অনলাইন ভার্সন চালাচ্ছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status