ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
প্রত্যেক মসজিদকে ৫ হাজার করে টাকা দিচ্ছে সরকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 9:00 PM

প্রত্যেক মসজিদকে ৫ হাজার করে টাকা দিচ্ছে সরকার

প্রত্যেক মসজিদকে ৫ হাজার করে টাকা দিচ্ছে সরকার

করোনা ভাইরাস  সংক্রমণ পরিস্থিতিতে আর্থিক অনুদান হিসেবে দেশের দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের জন্য  ১২২ কোটি দুই লাখ ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। প্রতিটি মসজিদ পাঁচ হাজার হারে এ অনুদান পাবে। ইসলামিক ফাউন্ডেশন এ টাকা বিতরণ করবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলাতে  মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে । ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রত্যেক মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন। জরুরি ভিত্তিতে অনুদানের অর্থ বিতরণ করে ১৫ জুনের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

দেশের সব জেলায় অবস্থিত সিটি করপোরেশন, পৌরসভা এলাকা এবং ইউনিয়ন পর্যায়ে অবস্থিত দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের প্রত্যেকটির অনুকূলে পাঁচ হাজার টাকা হারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও  ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সমন্বয়ে অনুদানের অর্থ  বিতরণ করতে হবে।

তালিকাভুক্ত মসজিদের অনুকূলে যথাযথ প্রাপ্তিস্বীকার করে অনুদানের অর্থ বিতরণ নিশ্চিত করতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রসহ অন্যান্য কাগজপত্র নিরীক্ষার জন্য যথাযথভাবে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়সমূহে সংরক্ষণ করতে হবে।

অনুমোদিত তালিকায় কোনও প্রকৃত মসজিদের তথ্য বাদ পড়ে থাকলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নসহ তালিকায় অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর পাঠাতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status