তাহেরপুর পৌরসভায় ঈমাম মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 8:35 PM
তাহেরপুর পৌরসভায় ঈমাম মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ
রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার পৌর কার্যালয়ে পৌর মোয়রের উদ্দোগ্যে এক মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে তাহেরপুর পৌরসভায় নব্বই জন ঈমাম মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার এবং তাহেরপুর পৌর কার্যালয়ের কর্মচারী কর্মকর্তা, কাউস্লিলর, এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীর মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জনা গেছে আজ বুধবার এই উপলক্ষে তাহেরপুর পৌর কার্যালয়ের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বাক্কার মৃধা মুনছুর রহমান।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহেরপুর পৌরসভার দুই দুইবারের সফল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের জনপ্রিয় সংগঠক জননেতা অধ্যক্ষ মোঃআবুল কালাম আজাদ এ সময় তিনি তাহেরপুর পৌরসভার সকল মসজিদের নব্বই জন ঈমাম মুয়াজ্জিনের মাঝে দুই হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়।
তাহেরপুর পৌর আওয়ামীলীগ নেতা মোঃ জাহিদ আকরামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বড় মসজিদের ঈমাম ও প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম, তাহেরপুর হাইস্কুল মসজিদের ঈমাম ও সাবেক শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ জহির উদ্দিন।
তাহেরপুর পৌরসভায় ঈমাম মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ
উক্ত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে তাহেরপুর পৌরসভার সচিব মোঃ মতলেবুর রহমান মতলু, তাহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র বাবুল খা, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ রইচ উদ্দিন, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ মফিজ উদ্দিন মোমিন, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী প্রাং, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হাসানুজ্জামান শাহ কান্টু, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সমশের, তাহেরপুর পৌরসভার কষাধক্ষ্য এরশাদ, মোঃ জাহাঙ্গীর আলম প্রামাণিক, মোঃ রবিউল ইসলাম, তাহেরপুর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ সহ পৌর কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও মহিলা কাউন্সিলর, পৌর আওয়ামীলীগ, যুবলীগ ছাএলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লখ্য গতকাল মঙ্গলবার সকালে তাহেরপুর পৌরসভার বিভিন্ন পেশার ১৫০০ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।