ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
অমিতাভের ‘মৃত্যুর’ গুজব, সাইবার ক্রাইমে মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 1:14 PM

অমিতাভের ‘মৃত্যুর’ গুজব, সাইবার ক্রাইমে মামলা

অমিতাভের ‘মৃত্যুর’ গুজব, সাইবার ক্রাইমে মামলা

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মৃত্যু সংবাদ সম্প্রতি ছড়িয়ে পড়ে টিকটকের একটি ভিডিওর মাধ্যমে। এ ঘটনায় সাইবার ক্রাইমে একটি মামলাও করেছেন এক ভক্ত।

ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, টিকটকে পোস্ট করা ভুয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে এই অভিনেতার মৃত্যুতে মুষড়ে পড়েছেন ভক্তরা।

এক টিকটক ব্যবহারকারী ওই ভিডিওর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে পোস্ট করেন। টুইটারে তিনি লেখেন– বচ্চন স্যার, এই টিকটক ব্যবহারকারী আপনার মৃত্যুর ভুয়া ভিডিও প্রকাশ করেছে। আমি সাইবার ক্রাইমে তার বিরুদ্ধে অভিযোগ করেছি। দয়া করে আপনি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিন।

সম্প্রতি ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুতে শোক নেমে আসে বিনোদন অঙ্গনে। এই সুযোগ কাজে লাগিয়েছে গুজবকারীরা। ভুয়া খবর প্রকাশ করে জনমনে উদ্বেগের সৃষ্টি করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status