ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার ভারতে বাড়িতেই মদের সরবরাহের অনুমতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 11:20 AM

এবার ভারতে বাড়িতেই মদের সরবরাহের অনুমতি

এবার ভারতে বাড়িতেই মদের সরবরাহের অনুমতি

ভারতে লকডাউনে বন্ধ থাকার পর কদিন আগেই খোলা হয় মদের দোকান। এতে পড়ে যায় দীর্ঘ লাইন। সামাজিক দুরত্ব বজায় রাখতে হিমশিম খায় পুলিশ। এমনকি পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করে পুলিশ। তাতেও কমেনি লাইনে দাড়ানো মানুষের সংখ্যা।

এক পর্যায়ে এক ধাক্কায় মদের দাম বাড়ানো হয় ৭০% পর্যন্ত। তাতেও কমেনি মদপ্রেমীদের লাইন।

এ অবস্থায় দোকানের সামনে দীর্ঘ লাইন এড়াতে মদের হোম ডেলিভারির অনুমতি দিল রাজ্য। অর্ডার নেওয়ার জন্য স্টেট বেভারেজ কর্পোরেশন (বেভকো) বুধবার একটি ওয়েবসাইট লঞ্চ করেছে। সেখানে ২১ বছরের ঊর্ধ্বে যে কেউ অর্ডার দিতে পারবেন।

excise.wb.gov.in ওয়েবসাইটে ক্রেতারা নির্দিষ্ট পদ্ধতি মেনে অর্ডার দিতে পারবেন। ক্রেতাকে নিজের ঠিকানা, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। নাম রেজিস্ট্রেশন করার পর ক্রেতারা ওয়েবসাইটে উল্লিখিত স্টোরে মদ অর্ডার দিতে পারবেন। পশ্চিমবঙ্গ অন, অফ, সিএস ও হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক সুস্মিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, “প্রথম দু’দিনে র‌াজ্যে মদ বিক্রি হয়েছে ১০০ কোটি টাকারও বেশি।”

বুধবার বিক্রি হয়েছে ৩০ কোটি টাকার মদ। তিনি জানিয়েছেন, সোম ও মঙ্গলবার রাজ্যের ৭০ শতাংশ ‘অফ শপ’ খোলা ছিল। বুধবার তা কমে দাঁড়ায় ৫০ শতাংশে। মজুত মদ শেষ হয়ে যাওয়ার কারণে এই দোকানগুলি বন্ধ থাকে।

অর্ডার নেওয়ার জন্য স্টেট বেভারেজ কর্পোরেশন (বেভকো) একটি ওয়েবসাইট লঞ্চ করেছে।excise.wb.gov.in ওয়েবসাইটে ক্রেতারা নির্দিষ্ট পদ্ধতি মেনে অর্ডার দিতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status