ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোয়ারিন্টিনে কাটানো তাবলিগের ৪ হাজার সদস্যকে ছেড়ে দেবে দিল্লি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 10:51 AM

কোয়ারিন্টিনে কাটানো তাবলিগের ৪ হাজার সদস্যকে ছেড়ে দেবে দিল্লি

কোয়ারিন্টিনে কাটানো তাবলিগের ৪ হাজার সদস্যকে ছেড়ে দেবে দিল্লি

কোয়ারিন্টিন কেন্দ্র থেকে ৪ হাজার তাবলিগ জামাত সদস্যকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। ইতিমধ্যে তাঁদের প্রয়োজনীয় কোয়ারিন্টিনের মেয়াদ শেষ হয়েছে। সূত্র জানায়, নিজামউদ্দিনের তদন্ত চলার কারণে কোয়ারিন্টিনে থাকা কয়েক জনকে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বাকিদের এবার বাড়িতে ফেরত পাঠানো হবে।

দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দর জৈন বলেন, পুলিশের তদন্তে যাঁদের প্রয়োজন নেই, সেই জামাত সদস্যদের এবার বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে। গত মার্চের শেষ সপ্তাহে দিল্লির নিজামউদ্দিন মার্কাজ থেকে কয়েক হাজার তাবলিগ জামাত সদস্যকে সরানো হয়। কেন্দ্রের নির্দেশ অগ্রাহ্য করে, দিল্লি পুলিশের নাকের ডগায় সেখানে কয়েক দিন ধরে ধর্মীয় সমাবেশ চলছিল। সেসময় পরীক্ষায় প্রায় এক হাজার তাবলিগ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। বাকি আরও কয়েক হাজার জনকে দিল্লির বিভিন্ন কেন্দ্রে কোয়ারিন্টিনে পাঠানো হয়।

জানা যায়, ৯০০ তাবলিগ সদস্যের বাড়ি দিল্লিতেই। আগে তাঁদেরই বাড়ি ফেরার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে দিল্লি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামাতের কয়েক জন সদস্য বেপাত্তা হওয়ায়, নিজামউদ্দিন মার্কাজের প্রধান, মৌলনা সাদের বিরুদ্ধ ইতিমধ্যে মামলা শুরু হয়েছে। সূত্র: এই সময়

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status