ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কক্সবাজারে চলন্ত গাড়িতে কিশোরীকে জবাই করে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 7 May, 2020, 10:15 AM

কক্সবাজারে চলন্ত গাড়িতে কিশোরীকে জবাই করে হত্যা

কক্সবাজারে চলন্ত গাড়িতে কিশোরীকে জবাই করে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় চলন্ত গাড়িতে এক কিশোরীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ সড়কের ওপর ফেলে দেয়া হয়। বুধবার রাত ১০টার দিকে চকরিয়া-পেকুয়া-বাঁশখালী সড়কের চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরং ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৫/১৬ বছর হবে। কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে একটি সিএনজিচালিত বেবি টেক্সি থেকে ওই কিশোরীর জবাই করা লাশ ফেলে দেয়া হয়। তার মুখ উড়না দিয়ে পেচানো ছিল। কোনাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা জানান, হয় তো ওই কিশোরীকে গাড়িতেই হত্যা করে ওই জায়গায় নিয়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। গাড়িটি আটক করার চেষ্টা চলছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status