ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত ৫২৩ চিকিৎসক, ঢাকাতেই ৩৮৯ জন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 May, 2020, 12:55 AM

করোনায় আক্রান্ত ৫২৩ চিকিৎসক, ঢাকাতেই ৩৮৯ জন

করোনায় আক্রান্ত ৫২৩ চিকিৎসক, ঢাকাতেই ৩৮৯ জন

দেশে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৫২৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস (এফডিএসআর)। এরমধ্যে সবচেয়ে বেশি ৩৮৯ জন চিকিৎসক ঢাকায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এফডিএসআর সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ঢাকায় ৩৮৯ জন বরিশালে নয় জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে সাত জন, খুলনায় ৩০ জন, রংপুরে সাত জন, ময়মনসিংহে ৬১ জন ও রাজশাহীতে তিন জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মইনউদ্দিনের মৃত্যু হয়। এছাড়াও বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য কর্মীরা বলছেন, মূলত নিম্নমানের সুরক্ষা সামগ্রী এবং রোগীরা তাদের সম্পর্কে চিকিৎসককে সঠিক তথ্য না দেওয়াতে আক্রান্ত বেশি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চিকিৎসক আক্রান্ত হতে থাকলে ভবিষ্যতে সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য এখনই জরুরি ব্যবস্থা নেওয়া দরকার।











পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status