ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনা জয় করলো ১০ মাসের শিশু আবির
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2020, 11:06 PM

করোনা জয় করলো ১০ মাসের শিশু আবির

করোনা জয় করলো ১০ মাসের শিশু আবির

মহামারি করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে উঠেছে চট্টগ্রামের ১০ মাসের শিশু আবির। হাসপাতালে ১১ দিন চিকিৎসা শেষে শনিবার বিকালে বাড়ি ফিরেছে সে। একই দিনে আরও একজন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনার চিকিৎসা দেয়া দুটি হাসপাতাল থেকে মোট ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

শিশু আবির চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা এলাকার বাসিন্দা। সে মায়ের সাথে হাসপাতালে ছিল।


জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘শনিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে শিশু আবিরকে ছেড়ে দেয়া হয়েছে। সে এখন পুরোপুরি সুস্থ। তার নমুনা দুবার পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসার পর আমরা তাকে বাড়ি চলে যেতে ছাড়পত্র দিয়েছি। এছাড়া, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে ৫৭ বছর বয়সী একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তার বাড়ি মহানগরীর উত্তর কাট্টলী এলাকায়।’

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘গত ২১ মার্চ রাতে করোনা শনাক্ত হওয়ার পর শিশু আবিরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চেকআপ করেন। সে পুরোপুরি সুস্থ রয়েছে।’

এদিকে, শিশুটি কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল তা রহস্যই থেকে গেছে। পরিবার এবং চিকিৎসক কেউ তার করোনা আক্রান্ত হওয়ার রহস্য উন্মোচন করতে পারেনি।

শিশুটির মা রুমা আক্তার জানান, তার পরিবারের কোনো বিদেশফেরত সদস্য নেই। শিশুটির বাবা প্রবাসী হলেও তিনি গত এক বছরে দেশে ফেরেননি। এমন কি এলাকার কারও সংস্পর্শে যায়নি শিশুটি। আত্মীয়দের মধ্যেও কারও সংক্রামক নেই।

শুক্রবার পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে চট্টগ্রামে মোট ৭৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬১ জন পুরুষ ও ১৭ জন নারী রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status