ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বিমানকে ‘বাঁচাতে’ হাজার কোটি টাকা ঋণ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2020, 10:20 PM

বিমানকে ‘বাঁচাতে’ হাজার কোটি টাকা ঋণ!

বিমানকে ‘বাঁচাতে’ হাজার কোটি টাকা ঋণ!

প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনার আওতায় সোনালী ব্যাংক থেকে এক হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চলতি মূলধন হিসেবে এই ঋণ দেওয়া হচ্ছে। সম্প্রতি সোনালী ব্যাংকের পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, করোনার চাপে দৈনন্দিন খরচ মেটাতে ১৫০০ কোটি চেয়েছিল রাষ্ট্রায়ত্ব এই বিমান সংস্থা। বহরের ১৮টি উড়োজাহাজ অলস বসে থাকায় টিকেট বিক্রি বন্ধ থাকায় সংকটে পড়েছে বিমান। উড়োজাহাজগুলোর রক্ষণাবেক্ষণ খরচ, কমর্চারীদের বেতনসহ অন্যান্য খরচ বহন করতে হচ্ছে। তাই বিমানকে ‘বাঁচাতে’ ১৫০০ কোটি টাকার ঋণের আবেদন করে বিমান কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে এক হাজার কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়  সোনালী ব্যাংক।

এ বিষয়ে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক জাকির হোসেন খান বলেন, ‘করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুজ্জীবিত করতে সোনালী ব্যাংক নিরলসভাবে কাজ করছে। মহামারি করোনার ভয়াবহ প্রকোপে গোটা বিশ্বের অনান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও স্থবিরতা নেমে এসেছে। এটা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতে ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে।’

তিনি আরো বলেন, সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা বাস্তবায়নে সোনালী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা প্রতিকূল পরিবেশের মধ্যেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। যুগান্তকারী বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্ত পর্ষদ সভায় ইতিমধ্যে গৃহীত হয়েছে। বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদনের আরও প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status