ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বাগমারায় গোবিন্দপাড়া ইউপিতে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2020, 10:00 PM

বাগমারায় গোবিন্দপাড়া ইউপিতে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণ

বাগমারায় গোবিন্দপাড়া ইউপিতে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণ

করোনা ঝুঁকির মধ্যে সামাজিক নিরাপত্তা রক্ষা করে বয়স্কদের বয়স্ক ভাতা, বিধবাদের বিধবা ভাতা ও প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা আজ শনিবার গোবিন্দপাড়া ইউনিয়নে বিতরণ করা হয়।

বৈশ্বিক করোনা মহামারীতে সবকিছু যখন কলডাউনের আওতায় তখন রাজশাহীর বাগমারা উপজেলার সমাজ সেবা অফিস মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য বিশেষ ভাবে কাজ করে যাচ্ছে।

উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মমিন সরকারি ছুটির দিনেও গোবিন্দপাড়া ইউনিয়নে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে,একটি সুশৃঙ্খল পরিবেশে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ (২০২০) এ তিন মাসের বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করেন।

আজ সকাল থেকেই আকাশ খুব মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কিছুটা অসুবিধা হলেও, বৃষ্টি উপেক্ষা করে ৭০৯ জনকে বয়স্ক ভাতা,৩৪১ জনকে বিধবা ভাতা ও১৮১ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। এবং প্রতিজন প্রতিবন্ধীকে তিন মাসের মোট ১৫০০ টাকা, বয়স্কদের তিন মাসের মোট ১৫০০ টাকা ও প্রতিবন্ধীদের তিন মাসের মোট ২২৫০ টাকা ভাতা প্রদান করা হয়।

বাগমারায় গোবিন্দপাড়া ইউপিতে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণ

বাগমারায় গোবিন্দপাড়া ইউপিতে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণ

ভাতা প্রদান শেষে গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিজন সরকার উপজেলা সমাজসেবা অফিসার এর প্রশংসা করে বলেন যে আজকের এই মেঘাচ্ছন্ন আবহাওয়া ও সারাদিন বৃষ্টি উপেক্ষা করে সমাজ সেবা অফিসারের এ মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের মুগ্ধ করেছে।

আজকের এই ভাতা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মমিন ওগোবিন্দপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বিজন সরকার।আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সদস্য বৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status