ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
শরীয়তপুরে আরো ছয়জন করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2020, 4:19 PM

শরীয়তপুরে আরো ছয়জন করোনায় আক্রান্ত

শরীয়তপুরে আরো ছয়জন করোনায় আক্রান্ত

শরীয়তপুরে নতুন আরো ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ জনে। এর মধ্যে মারা গেছেন দুইজন।

শ‌নিবার দুপু‌রে এক‌টি প্রেস বিজ্ঞ‌প্তি প্রকাশ ক‌রে শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

আক্রান্ত নতুন ছয়জন হলেন ডামু্ড্যা উপ‌জেলার কনেশ্বর ইউপির তিনজন, সদর উপজেলায় চিতলিয়ায় দুইজন ও নড়িয়া উপজেলায় ভুমখাড়া ইউপির একজন। করোনায় আক্রান্ত এই ছয়জনই ঢাকা থেকে আসা।

আক্রান্তরা ছয়জনই পুরুষ। তা‌দের বয়স ১৩ থে‌কে ৩০ এর ম‌ধ্যে। জেলায় এ পর্যন্ত ৭১৩ জ‌নের নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে। ৫৩১ জ‌নের নমুনা ফলাফল এসেছে। তাদের ম‌ধ্যে ক‌রোনাপ‌জি‌টিভ হ‌য়ে‌ছেন ৩৫ জন।

একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুইজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর বাকীদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status