ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মাধবপুরে ফাঁকা সড়কে পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2020, 3:21 PM

মাধবপুরে ফাঁকা সড়কে পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

মাধবপুরে ফাঁকা সড়কে পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ফাঁকা সড়কে পিকআপভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে মাধবপুর-মনতলা সড়কে আলাকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার বাণিয়াচং উপজেলার হাবিব মিয়া (৪০) ও নোয়াখালি জেলার খানপুর গ্রামের দিদার (৫০)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে মাধবপুর- মনতলা সড়কের আলাকপুর নামক স্থানে রডবোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি খাদে পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোক্তাদির চৌধুরী জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status