নিজ কক্ষে ‘গার্লফ্রেন্ডের’ সাথে মুমিনুল! অন্তরঙ্গ দৃশ্য ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 12:02 PM
নিজ কক্ষে ‘গার্লফ্রেন্ডের’ সাথে মুমিনুল! অন্তরঙ্গ দৃশ্য ভাইরাল
গত বছরের এপ্রিলের দিকে বিয়ে করেন ক্রিকেটার মমিনুল হক। স্ত্রী ফারিহা বাশারের সঙ্গে ভালোই চলছে তার সংসার জীবন। তবে হুট করেই খবরের শিরোনামে। ক্রিকেট নয়, ক্রিকেটের বাহিরের খবর।
শুক্রবার (১ মে) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন মুমিনুল হক। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হালাল গার্লফ্রেন্ড।’ এরপরই শুরু নতুন আলোচনা, বিতর্ক।
কেউ বলছেন বিয়ের পর আবার গার্লফ্রেন্ড কেন। কারো মুখে ভিন্ন মন্তব্য। তবে কেউ কেউ আবার বুঝতে পেরেছেন যে, গার্লফ্রেন্ড বলতে মমিনুল তার স্ত্রী’কেই ইঙ্গিত দিয়েছেন।
এতসব আলোচনা-সমালোচনার মধ্যে যতদূর জানা গেল, মমিনুল হক নিজেই তার ইনস্টাগ্রামে স্রেফ ‘হালাল গার্লফ্রেন্ড’ ক্যাপশন দিয়ে যে ছবি প্রকাশ করেছেন সেটি মূলত তার স্ত্রী ফারিহা বাশারেরই।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগে পড়াশুনা করেছেন ফারিহা। সেখান থেকে মমিনুলের সঙ্গে তার পরিচয়, মন দেওয়া-নেওয়া। শেষমেশ বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন।