ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঋষির আশির্বাদেই আমি শাহরুখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 7:26 PM

ঋষির আশির্বাদেই আমি শাহরুখ

ঋষির আশির্বাদেই আমি শাহরুখ

শাহরুখের প্রথম ছবি ছিল ঋষি কাপুরের সঙ্গেই। সেই স্মৃতি আজ বারবার মনে পড়ছে বাদশার। ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল শাহরুখের প্রথম ছবি ‘দিওয়ানা’। ছবিতে শাহরুখ ও ঋষি কাপুর ছাড়া ছিলেন দিব্যা ভারতী। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ জানান, এ ছবির পর থেকেই ঋষি কাপুর ও শাহরুখ খান ভালো বন্ধু হয়ে ওঠেন।

শাহরুখ তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'শুটিংয়ের প্রথম দিন তিনি আমার সিন শেষ হওয়ার পর প্যাকআপের জন্য বসেছিলেন। তারপর সেই বিখ্যাত উজ্জ্বল হাসিটি মুখে এনে বলছিলেন, বন্ধু তোমার মধ্যে এনার্জি প্রচুর। সেদিন আমার মাথায় আসে যে আমি একজন অভিনেতা হয়ে ওঠেছি। আমি তাকে অনেক কিছুর জন্য মিস করব। কিন্তু সবচেয়ে বেশি মিস করব তার নরম স্বভাবের জন্য। যতবার আমাদের মধ্যে দেখা হয়েছে, আমার সঙ্গে খুব নম্র ব্যবহার করেছেন তিনি।'

শাহরুখ এও বলেন, 'তার আশীর্বাদের জন্যই আমি আজ SRK হয়ে উঠতে পেরেছি। সবসময় সেকথা আমার মাথায় থাকবে।'

ক্যানসারের চিকিৎসা করতে যখন নিউইয়র্ক গিয়েছিলেন ঋষি কাপুর তখন তার সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ ও গৌরী খান। নীতু কাপুর তখন ইনস্টাগ্রামে লিখেছিলেন, মানুষকে নিজের সম্পর্কে ভালো বোধ করানো একটি বিরল গুণ। শাহরুখের ভালোবাসা এতটাই খাঁটি। ও খুব ভালো মানুষ।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status