ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ওয়াশিংটনে কিউবান দূতাবাসে বন্দুকধারীর হামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 6:57 PM

ওয়াশিংটনে কিউবান দূতাবাসে বন্দুকধারীর হামলা

ওয়াশিংটনে কিউবান দূতাবাসে বন্দুকধারীর হামলা

পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। হামলাকারী টেক্সাসের ৪২ বছর বয়সী আলেকজান্ডার আলাজো। হামলায় কেউ হতাহত হয়নি।

সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, ‘কিউবান দূতাবাসে গুলির খবরের পরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা রাত সোয়া ২টায় ঘটনাস্থলে পৌঁছায়।’

সেখানে তারা বেআইনি অস্ত্র এবং উচ্চ ক্ষমতার ডিভাইস ও বিস্ফোরক নিয়ে হামলার পজিশনে থাকা অবস্থায় এক ব্যক্তিকে আটক করে। ঘটনাস্থলে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। হামলাকারী ব্যক্তিকে ওয়াশিংটন পুলিশ গ্রেপ্তার করেছে এবং বিদেশি দূতাবাস এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বার ও রেস্তোরাঁ ঘেরা এডাম মরগানের পাশেই দূতাবাস ভবনে হামলাকারী প্রায় ৩০ রাউন্ড গুলি ছুড়েছে। লকডাউনের কারণে এই এলাকায় লোকজনের উপস্থিতি ছিল না।

ওয়াশিংটন মেট্রোপলিটান পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।’

দূতাবাসের পোস্ট করা ছবিতে ভবনের বাইরের ওয়ালে এবং কলামে গুলির ক্ষত দেখা যায় এবং জানালা ও বাতি ভেঙে গেছে।

এ ঘটনায় কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ হাভানায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মারা ট্রাকেসকে তলব করে এই হামলার কড়া প্রতিবাদ জানিয়ে বলেছেন, ওয়াশিংটনে তাদের দূতাবাসের ওপর এটি একটি ‘সন্ত্রাসী হামলা’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status