ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
স্বামীকে ছেড়ে নতুন প্রেমে মজেছেন মাহিয়া মাহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 4:56 PM

স্বামীকে ছেড়ে নতুন প্রেমে মজেছেন মাহিয়া মাহি

স্বামীকে ছেড়ে নতুন প্রেমে মজেছেন মাহিয়া মাহি

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে করে সংসারী হয়েছেন। স্বামী পারভেজ মাহমুদ অপুকে নিয়ে ভালোই চলছিল সংসার। হঠাৎ গুঞ্জন তাদের সুখের সংসারে বইছে ঝড়ের বাতাস! যদিও সেই গুঞ্জন এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন এই নায়িকা।

দুজন একসঙ্গে আছেন জানিয়ে মাহি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন। তবে বেশ কিছুদিন ধরে মাহি ফেসবুকে বিরহের স্ট্যাটাস দিয়ে আসছেন। ফলে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। গতকাল তিনি দিলেন ভালোবাসার স্ট্যাটাস। এতে তৈরি হয়েছে বিভ্রান্তি।


মাহি লিখেছেন: ‘কোনো এক ভোর বেলা যদি কথা দাও, আজ থেকে মাছের কাঁটাগুলো তুমি বেছে দেবে, চুলে তেল দিয়ে দেবে, আমার প্রিয় কুকুরটাকে তুমিও ভালোবাসবে, আমার নির্ঘুম রাতগুলোতে চোখ ভরা ঘুম নিয়েও জেগে থেকে আমাকে সঙ্গ দেবে।

তাহলে সেদিন চোখ ভরা কাজল নিয়ে আমিও বলবো-এক পাখি চার পাখি তিন পাখি। বুঝে নিও। এই স্ট্যাটাসে অনেকেই মনে করেছেন- মাহি সম্ভবত নতুন প্রেমে পড়েছেন এর সঠিক উত্তর মাহির কাছ থেকে মেলেনি। এর জন্য হয়তো মাহি ভক্তদের অপেক্ষা করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status